ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

একত্রিত পাঁচ ব্যাংক আমানতের টাকা দেওয়া শুরু করছে সোমবার থেকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২৮২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। শনিবার।। ২৭ ডিসেম্বর।। ২০২৫।।

নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আগামী সোমবার (২৯ ডিসেম্বর) থেকে পাঁচটি সমস্যাযুক্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রথম পর্যায়ে গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এই টাকা দেওয়া হবে আমানত বিমা তহবিল থেকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এসব ব্যাংক একত্র হয়ে তৈরি হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন ইতোমধ্যেই দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, আমানত ফেরতের প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকলেও তা সমাধান হয়ে গেছে। গ্রাহকরা নিজ ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন। যদি কোনো গ্রাহকের একটি ব্যাংকে একাধিক হিসাব থাকে তাহলে তিনি এক হিসাব থেকেই টাকা তুলতে পারবেন। কিন্তু যদি কারো পাঁচটি ব্যাংকে হিসাব থাকে, তবে প্রতিটি ব্যাংক থেকে নির্ধারিত টাকা উত্তোলন সম্ভব।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, যাদের হিসাবের টাকা দুই লাখ টাকার বেশি, তারা ধাপে ধাপে টাকা তুলতে পারবেন। প্রথমে দুই লাখ টাকা, এরপর প্রতি মসে এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত উত্তোলন করা যাবে। তবে ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যান্সার রোগীরা চাইলে যে কোনো পরিমাণ টাকা একবারে তুলতে পারবেন।

নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর সেনাকল্যাণ ভবনে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা এবং আমানত বিমা তহবিল থেকে ১৫ হাজার কোটি টাকা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতাবেক, এই পাঁচটি ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর এক লাখ ৪২ হাজার কোটি টাকা জমা আছে। আর ঋণের পরিমাণ এক লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশই খেলাপি। একই সময়ে একীভূত হওয়ার পথে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার শূন্য করাতে বলেছে বাংলাদেশ ব্যাংক। কারণ, ব্যাংকগুলোর আসল সম্পদের অবস্থা ঋণাত্মক, যা ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী করা হয়েছে।

ট্যাগস :

একত্রিত পাঁচ ব্যাংক আমানতের টাকা দেওয়া শুরু করছে সোমবার থেকে

আপডেট সময় : ০৪:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫