ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আফগানিস্তানের কাছে টানা হার বাংলাদেশের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২৭৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শুক্রবার।। ০৭.১১.২৫।।

টানা দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে গেলো বাংলাদেশের যুবারা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়েছে আফগানরা। আগের ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০২ রানে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারী দল। একটি ম্যাচ (দ্বিতীয় ওয়ানডে) পরিত্যক্ত হয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। ফয়সাল খান ও উজাইরউল্লাহ নিয়াজাইয়ের ব্যাটে ভর করে ৪৯ ওভার ৩ বলে ২৫৮ রানে অলআউট হয় আফগান যুবারা।

সেঞ্চুরির দেখা পান ফয়সাল খান। ১১৬ বলে ১১২ রান করেন তিনি। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ১০০ বলে ৭২ রান। বাংলাদেশের পক্ষে ইকবাল ইমন নেন ৬টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় যুবা টাইগাররা। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ আবদুল্লাহ ও দেবাশীষ সরকার। দুজনের ১০৮ রানের জুটিতে বাংলাদেশ কিছুটা লড়াই করে।

ট্যাগস :

আফগানিস্তানের কাছে টানা হার বাংলাদেশের

আপডেট সময় : ০৭:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫