ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

খোঁজ মিলছে না ডন-সামিরার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৫২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ২৬.১০.২৫।।

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন। মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। এআসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক।

তিনি বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্যের ঘেরা কুয়াশা এখনো কাটেনি। এবার সেই আলোচনাকে আরও উসকে দিলেন নায়কের ছোটো ভাই শাহরান চৌধুরী। ফেসবুক লাইভে এসে তিনি মুখ খুলেছেন সালমানের সাবেক স্ত্রী ও হত্যা মামলার এক নম্বর আসামি সামিরা হককে নিয়ে।

সম্প্রতি ৩৪ মিনিটের এক দীর্ঘ লাইভে শাহরান আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি সাধারণত লাইভে আসি না। কিন্তু কিছু কথা না বললেই নয়। আমার উদ্দেশ্য কাউকে ছোটো করা নয়—শুধু সত্যিটা বলা’।

ট্যাগস :

খোঁজ মিলছে না ডন-সামিরার

আপডেট সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫