ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

২৭ বছর পর আসছে ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৪৫৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

২৭ বছর আগে ‘হঠাৎ বৃষ্টি’ নামের একটি চলচ্চিত্র তুমুল আলোচনার সৃষ্টি করেছিল। সিনেমা হলে মুক্তির আগেই টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল। পরে দর্শক আগ্রহে সেটি সিনেমা হলে মুক্তি পায়।রিমেক চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। এবারও সিনেমাটিতে অভিনয় করছেন একদম নতুন মুখ- সাদী খান ও রাফিদা, যারা পর্দায় ফুটিয়ে তুলবেন মূল চরিত্র অজিত ও দীপার রূপ। ১৯৯৮ সালে কলকাতার বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘হঠাৎ বৃষ্টি’। সে সময় এই চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় ফেরদৌস আহমেদ ও টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর।নতুন মুখ হিসেবেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তারা। তবে রিমেকে আগের কোনো শিল্পীকে রাখা হয়নি।রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পরিচালনার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান, এবং উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন বর্ষীয়ান নির্মাতা ছটকু আহমেদ।নতুন এই সংস্করণে সাদী খান ও রাফিদা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু প্রমুখ।সোমবার (২৬ মে) রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের মাধ্যমেই শুরু হয় শুটিং। শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে হবে বাকি দৃশ্যধারণ।পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, ‘এটি দর্শকনন্দিত একটি গল্প। রিমেক নির্মাণের কাজটা সহজ নয়। চ্যালেঞ্জ অনেক, তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। প্রযোজনা প্রতিষ্ঠানের পছন্দের ভিত্তিতে শিল্পী নির্বাচন করা হয়েছে।তবে নতুন কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে ‘হঠাৎ বৃষ্টি’র আবেগময় স্মৃতির সঙ্গে এই নতুন রূপের তুলনা করে হতাশা প্রকাশ করেছেন।সবকিছু ঠিক থাকলে আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

ট্যাগস :

২৭ বছর পর আসছে ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক

আপডেট সময় : ০২:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫