ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

ঝড় তুলেছে ‘ওয়ার ২’, দর্শকদের উদ্দেশে যা বললেন হৃত্বিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৩৭৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন আবারও ফিরে এলেন সুপার-স্পাই কবীর ধালীওয়ালের চরিত্রে। তারই ঝলক মিলল ‘ওয়ার ২’ ছবির টিজারে। মঙ্গলবার টিজারটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ডিজিটাল ঝড়। একদিনেই এটি এক্স (সাবেক টুইটার)-এ ২৫ মিলিয়ন ও ইনস্টাগ্রামে ৩ মিলিয়নের বেশি ভিউ পায়। ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ এই সিনেমায় হৃত্বিকের সঙ্গে দেখা যাবে ‘আরআরআর’-খ্যাত এনটিআর জুনিয়রকে। এছাড়াও আছেন কিয়ারা আদবানি। কিয়ারা এই চলচ্চিত্রের মাধ্যমে স্পাই ইউনিভার্সে নিজের যাত্রা শুরু করছেন। ওয়ার’ ফ্র্যাঞ্চাইজিকে নিজের জন্য ‘খুবই বিশেষ’ বলে উল্লেখ করেছেন হৃত্বিক। তিনি বলেন, ‘ওয়ার ২’-এর টিজার যেভাবে প্রশংসিত হচ্ছে, এনটিআর, কিয়ারা, আয়ান এবং আমার প্রতি দর্শকের ভালোবাসা দেখে আমি সত্যিই কৃতজ্ঞ। এ ধরনের বড় বাজেটের সিনেমা বানানো সহজ নয়। তবে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যেন এটি দর্শকদের জন্য একটি দুর্দান্ত চমকপ্রদ অ্যাকশন ছবি হয়। হৃত্বিক আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমি অ্যাকশন ঘরানার সিনেমার বড় ভক্ত। এ ধরনের সিনেমা করতে আমার বরাবরই ভালো লাগে। কবীর চরিত্রটি আমাকে বহুদিন ধরে দর্শকের ভালোবাসা দিয়েছে। আবারও তাকে পর্দায় ফিরিয়ে আনতে পেরে দারুণ লেগেছে।’তিনি জানান, ‘ওয়ার ২’ নিয়ে পাওয়া সাড়া তাকে অভিভূত করেছে। ‘আমরা যে ভালোবাসা পাচ্ছি তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সিনেমাটি হলে মুক্তি পেলে দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি’- যোগ করেন হৃত্বিক। স্পাই ইউনিভার্সের সূচনা হয়েছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ (২০১২) দিয়ে। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭), হৃত্বিক ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ (২০১৯), শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ এবং ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ এই সিরিজের ধারাবাহিক অংশ। ওয়ার ২’ মুক্তির পর আসছে প্রথম নারী নেতৃত্বাধীন স্পাই ইউনিভার্স চলচ্চিত্র ‘আলফা’। সেই ছবিতে থাকছেন আলিয়া ভাট ও শর্বরী। এরপর দর্শকরা দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিটি। সেখানে মুখোমুখি হবেন শাহরুখ খান ও সালমান খান।

ট্যাগস :

ঝড় তুলেছে ‘ওয়ার ২’, দর্শকদের উদ্দেশে যা বললেন হৃত্বিক

আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫