ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

১০০ কোটির ব্যবসা কেবল শুরু : শাকিব খান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১০১২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইদুল ফিতরে মুক্তির ২১ দিনের মাথায় ‌‘বরবাদ’ দেখলেন নায়ক শাকিব খান। গতকাল (২১ এপ্রিল) সোমবার রাত ৯টায় এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি বিশেষ প্রিমিয়ার শোতে হয়েছে। তিনি আরও বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন, ‘বরবাদ’ লাস্ট সিনেমা যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। তবে আমি মনে করি, এটা শেষ নয় বরং শুরু। গত বছর ‘তুফান’ দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর ‘বরবাদ’ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরও ভালো করবে।উদাহরণ টেনে শাকিব খান বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল ১ হাজার কোটি। এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছালে সুপারহিটই ঘোষণা করা হয় না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ,পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ অনেকেই।মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। দর্শকনন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।এছাড়া, আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।

ট্যাগস :

১০০ কোটির ব্যবসা কেবল শুরু : শাকিব খান

আপডেট সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫