ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর Logo টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ চোরাকারবারী গ্রেপ্তার Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমির খানের নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১০৬৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে এটি আলোড়ন তুলেছিল। তখন থেকেই আমির খান পরিকল্পনা করেছিলেন ‘তারে জমিন পার’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করবেন। ভাবনা মতেই কাজটি করে ফেললেন এ নায়ক। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে আমিরের এ নতুন সিনেমা। জানা গেছে, আমির খান তার এ নতুন স্পোর্টস ড্রামা আগামী ৩০ মে বড়পর্দায় মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে সিনেমাটির মুক্তি সপ্তাহ দুয়েক পিছিয়ে দিয়েছেন আমির। ৩০ মের পরিবর্তে সিনেমাটি ২০ জুন মুক্তি পাবে। সিনেমাটির সম্পাদনা এরই মধ্যে শেষ হয়েছে।আমির খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘সিতারে জমিন পর’ স্পোর্টস ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিখুঁত মিশেল থাকবে- যা আমিরের সিনেমার বিশেষত্ব। এতে কোন ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে সিনেমায় আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।সিনেমার ট্রেলার মুক্তি নিয়েও অভিনব পরিকল্পনা করেছেন আমির খান। আগামী ১ মে অজয় দেবগণ অভিনীত ‘রেইড ২’ সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাচ্ছে। এ সিনেমার সঙ্গেই এবার যুক্ত হলো ‘সিতারে জমিন পর’। এ সিনেমার মাঝেই মুক্তি পাবে ‘সিতারে জমিন পার’র ট্রেলার। সঙ্গে আরও একবার প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের জানিয়ে দেওয়া হবে সিনেমাটি মুক্তির দিনক্ষণ। আপাতত আমির ঢাক-ঢোল পিটিয়ে শুরু করবেন সিনেমার প্রচার-প্রচারণা।

ট্যাগস :

আমির খানের নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

আপডেট সময় : ০২:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫