ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

তবে কি সিয়ামই জিতে গেলেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৮৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আসবো আসবো করে বেশ কবার ট্রেন ফেল করেছিল ‘জংলি’। নির্মাতা এম রাহিমের তাড়া ছিল না। অভিনেতা সিয়ামেরও ছিল না ফার্স্ট হওয়ার তাগিদ। তিনি কেবল চেয়েছিলেন ঈদে তার ছবি মুক্তি পাবে, এইই তার আনন্দ। প্রতিযোগিতা নয়, অংশগ্রহণের মধ্যদিয়ে ক্যারিয়ার গ্রাফ এঁকে যাচ্ছেন এই তরুণ। কিন্তু এই ঈদুল ফিতরে এসে মনে হচ্ছে, অভিনেতা সিয়াম জিতে গেলেন! অনেকগুলো ছেঁড়া ছেঁড়া সুতো জোড়া দিয়ে সিয়ামের বিজয় নিশ্চিত করা যেতে পারে। যদিও সিয়াম ও তার অভিনীত সিনেমার পিছিয়ে পড়ার রয়েছে অনেকগুলো পয়েন্ট। ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সবগুলোই ‘হিরো-কেন্দ্রীক’। বড় বড় তারকা তারা। শাকিব খান, মোশাররফ করিম, আফরান নিশো, নামগুলো জ্বলজ্বলে! তাদের পাশে সিয়াম আহমেদ, অল্প কয়েকটি সিনেমার হিরো। এবার তার ছবি পেয়েছেও সবচেয়ে কম হল। ছবির নির্মাতা নতুন। ছোট্ট এ বাজারে বিনিয়োগ তুলে আনার ক্ষিপ্রতা এখনও হয়নি তার। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ছয়। নিয়মিত পর্দার সিনেমা হল ৮০ ও মৌসুমী হল আরও ৯০টি। এ হলগুলোর মধ্যে ১২০টি চালাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’, ১৬টি আফরান নিশোর ‘দাগি’, ২১টি শাকিব খানের বিলম্বিত ছবি ‘অন্তরাত্মা’। মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ চলছে শুধু ব্লকবাস্টার সিনেমাস, লায়ন ও স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে। সিয়াম অভিনীত ‘জংলি’ দেখা যাচ্ছে কেবল মাল্টিপ্লেক্সগুলোতে, শো সংখ্যাও নেহায়েত কম। ‘জিন-৩’-এর অবস্থা অবশ্য আর একটু নাজুক। কেবল হলসংখ্যা বিবেচনায় নিলেই দেখা যায় ‘বরবাদ’ অনেক দূর এগিয়ে যাবে। যদিও এরই মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’। অন্যদিকে বাড়ানো হয়েছে ‘দাগি’র শো সংখ্যা। অপরিবর্তিত অবস্থা কেবল সিয়ামের ‘জংলি’র! ঢাকার ছবির বাজারে জোর পূর্বক একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে – শাকিব খানের সিনেমা তার নামে চলে! এই ঈদে বার্তাটি ভুল প্রমাণিত হয়েছে। হলসংখ্যার বিচারে ‘বরবাদ’ এগিয়ে ও ব্যবসাসফল হওয়ার পথে। অন্যদিকে ‘অন্তরাত্মা’ ব্যর্থতার কাফন হাতে অপেক্ষমান। দুটোই শাকিব খানের সিনেমা। অথচ তার নামের সঙ্গে প্রতারণা করলো যেন তার প্রচারভাগ্য! ঈদের ছবির দৌড়ে পেছন থেকে গুনলে পাওয়া যাবে সজল-ফারিয়ার ‘জিন-৩’, মোশাররফদের ‘চক্কর ৩০২’ ও শাকিব-দর্শনার ‘অন্তরাত্মা’। ঈদের ছবি হিসেবে লড়ছে কেবল ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’। ‘বরবাদ’ শাকিব খানের সিনেমা। গণ-অভ্যুত্থানের পরের প্রথম ঈদে সবচেয়ে বড় আয়োজনের সিনেমা। প্রচার-প্রচারণায় অনন্য, ভয়ানক তার ট্রেলার, অভিনেতার বিধ্বংসী লুক, কোটি কোটি ভক্ত শাকিবের। ছবির মূল অভিনেত্রী ভারতীয়। একজন আইটেম গার্ল, তিনিও ভারতীয়। কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি ভারতের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করা হয়েছে। ছবির শুটিংও হয়েছে ভারতে। এমন হাইভোল্টের ছবির সঙ্গে প্রতিযোগিতা করা সহজ কথা নয়। ঢাকার ছবির বাজারে জোর পূর্বক একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে – শাকিব খানের সিনেমা তার নামে চলে! এই ঈদে বার্তাটি ভুল প্রমাণিত হয়েছে। হলসংখ্যার বিচারে ‘বরবাদ’ এগিয়ে ও ব্যবসাসফল হওয়ার পথে। অন্যদিকে ‘অন্তরাত্মা’ ব্যর্থতার কাফন হাতে অপেক্ষমান। দুটোই শাকিব খানের সিনেমা। অথচ তার নামের সঙ্গে প্রতারণা করলো যেন তার প্রচারভাগ্য! ঈদের ছবির দৌড়ে পেছন থেকে গুনলে পাওয়া যাবে সজল-ফারিয়ার ‘জিন-৩’, মোশাররফদের ‘চক্কর ৩০২’ ও শাকিব-দর্শনার ‘অন্তরাত্মা’। ঈদের ছবি হিসেবে লড়ছে কেবল ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’। ‘বরবাদ’ শাকিব খানের সিনেমা। গণ-অভ্যুত্থানের পরের প্রথম ঈদে সবচেয়ে বড় আয়োজনের সিনেমা। প্রচার-প্রচারণায় অনন্য, ভয়ানক তার ট্রেলার, অভিনেতার বিধ্বংসী লুক, কোটি কোটি ভক্ত শাকিবের। ছবির মূল অভিনেত্রী ভারতীয়। একজন আইটেম গার্ল, তিনিও ভারতীয়। কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি ভারতের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করা হয়েছে। ছবির শুটিংও হয়েছে ভারতে। এমন হাইভোল্টের ছবির সঙ্গে প্রতিযোগিতা করা সহজ কথা নয়।‘জংলি’র গল্পটা সংগ্রামের। অনেক সময় নিয়ে বানানো সিনেমা এটি। একদল তরুণ এই সিনেমা বানাতে নেমেছে, যারা মূলত সিনেমা নয়, নেমেছে আবেগের তাড়া খেয়ে, সিনেমার প্রতি ভালোবাসার চাপে। ‘পাবলিক রিলেশনে’ পিছিয়ে পড়া সিয়াম, সংগ্রামী বুবলী, নব্বই দশকের অন্যতম সেরা গানের মানুষ প্রিন্স মাহমুদ এই তরুণ দলের তুরুপের তাস। ভালোবাসা বাজি ধরে সিনেমার প্রতিযোগিতায় নেমেছে ওরা।ঝড়ে শুটিংসেট চুরমার হয়ে যাওয়ার পর থমকে গিয়েছিলেন নির্মাতা এম রাহিম। তবে টলেননি তিনি। ধৈর্য্য নিয়ে শেষ করেছেন ছবিটি। নিজস্ব গল্প, নিজস্ব নায়ক-নায়িকা আর বুকভর্তি ভালোবাসা ‘জংলি’র পুঁজি। এতসব কারণে ছবিটাকে এগিয়ে রাখাই যায়, সিয়ামকে ও রাহিমকে বিজয়ী ঘোষণা করা যায়। সিয়ামদের পরের ছবিটা সুপারহিট হতে পারে, ‘জংলি’ সেকথাই বলে দিচ্ছে।

ট্যাগস :

তবে কি সিয়ামই জিতে গেলেন

আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫