ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ফারহানা তালুকদার পুতুল এর কবিতা “আমার স্বাধীনতা “।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১৫৬৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আমার স্বাধীনতা

ফিনাইল হয়তো মিলিয়ে দিয়েছে,
রক্তের আঁশটে গন্ধ।
হৃদয়ের ক্ষত আজো দগদগে,
স্বপ্ন দেখা কি বন্ধ??
হায়নার দল পালিয়ে যায়নি
গা ঢাকা দিয়েছে শুধু,
তোমার আমার মাঝেই লুকানো
পিশাচ, রমনী বধু।
বাঁচতে হবে, তাই বেঁচে থাকা !
এ শুধু রম‍্য আলাপন।
রুদ্ধ দুয়ার খুলবে না কভু,
অশ্রুসিক্ত দুনয়ন।
“রুক্ষিতে হইবে””সূধীতে হইবে”
মিছে এ বাক‍্য ব‍্যয়।
অপেক্ষমান সূর্য এখনো
বাতায়ন পাশে ঠায়।
সূর্যরশ্মিরে কে ঠেকিছে? কবে??
পাথর চাপা দিয়ে?
বেড়িয়েছে সে তো ঠিকরে ঠিকরে
অনু পরমানু নিয়ে।

ট্যাগস :

ফারহানা তালুকদার পুতুল এর কবিতা “আমার স্বাধীনতা “।

আপডেট সময় : ০৯:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশ কণ্ঠ ।।

আমার স্বাধীনতা

ফিনাইল হয়তো মিলিয়ে দিয়েছে,
রক্তের আঁশটে গন্ধ।
হৃদয়ের ক্ষত আজো দগদগে,
স্বপ্ন দেখা কি বন্ধ??
হায়নার দল পালিয়ে যায়নি
গা ঢাকা দিয়েছে শুধু,
তোমার আমার মাঝেই লুকানো
পিশাচ, রমনী বধু।
বাঁচতে হবে, তাই বেঁচে থাকা !
এ শুধু রম‍্য আলাপন।
রুদ্ধ দুয়ার খুলবে না কভু,
অশ্রুসিক্ত দুনয়ন।
“রুক্ষিতে হইবে””সূধীতে হইবে”
মিছে এ বাক‍্য ব‍্যয়।
অপেক্ষমান সূর্য এখনো
বাতায়ন পাশে ঠায়।
সূর্যরশ্মিরে কে ঠেকিছে? কবে??
পাথর চাপা দিয়ে?
বেড়িয়েছে সে তো ঠিকরে ঠিকরে
অনু পরমানু নিয়ে।