ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

তৃতীয় সেরা সিনেমার পুরস্কার জিতেছে জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৩৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
‘বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সিনেমা জগতের অন্যতম উৎসব। ভারতের কর্ণাটক রাজ্য সরকারের উদ্যোগে ২৩ মার্চ এই উৎসবের ১৪তম সংস্করণ শুরু হয়েছিল। এতে জয়া আহসান ও নুসরাত ফারিয়া অভিনীত দুটি বাংলাদেশি চলচ্চিত্র অংশ নেয়। এগুলো হলো ‘নকশিকাঁথার জমিন’ ও ‘পাতালঘর’।

উৎসবে এশিয়ান কম্পিটিশন ক্যাটাগরিতে দুটি চলচ্চিত্র মনোনীত হয়েছে। আর তাতে তৃতীয় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে জয়া আহসানের ‘নকশিকাঁথার জমিন’। জয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এই খবর জানিয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, আমি আপনাদের একটি চমৎকার খুশির খবর দিচ্ছি! এই আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও! ১৪ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রতিযোগিতায় বিখ্যাত সব ছবির সাথে প্রতিযোগিতায় ছিল জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা আকরাম খান পরিচালিত অনুদানের চলচ্চিত্র ‘নকানশি কাঁথার জমিন’!

তিনি লেখেন, এসব আন্তর্জাতিক সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ‘নকশি কাঁথার জমিন’ চলচ্চিত্রটি। এর আগে সিনেমাটি ইউনেস্কো গান্ধী পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল!

এবার এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্র মনোনীত হয়েছে। উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে চারটি পুরস্কার দেওয়া হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং স্পেশাল জুরি মেনশন। এবার প্রথম সেরা সিনেমা হয়েছে দুটি। এগুলো হলো ইন্দোনেশিয়ার কামিলা আন্দিনি নর্মিত ‘বিফোর, নাও অ্যান্ড দেন’ এবং ইরানের সৈয়দ মোর্তেজা ফাতেমির ‘মাদারলেস’।
দ্বিতীয় সেরা পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কার সিনেমা ‘স্যান্ড’। আর যৌথভাবে তৃতীয় সেরা হয়েছে বাংলাদেশের ‘নকশিকাঁথার জমিন’ ও ভারতের ‘বিরাটপুরা ভিরাগী’।

তৃতীয় সেরা সিনেমার পুরস্কার জিতেছে জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’

আপডেট সময় : ০২:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩