ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

মেসি কি পারবেন অর্থের টান ভুলে সম্পর্কের টানে সাড়া দিয়ে বার্সায় ফিরতে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৩৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বার্সেলোনা থেকে বিদায়ের মুহূর্তে চোখে জল নিয়ে লিওনেল মেসি বলেন, ‘আবার ফিরে আসব’ । ইউরোপিয়ান ফুটবল দলে দলবদলের অনিশ্চয়তায় মেসির আবেগের কথা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো ছিল না। দলবদলের অস্থির জগতে যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখন মাত্র দুই বছরে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে।

সম্পর্কের কারণে পুরনো ক্লাবে ফিরতে চান মেসি। তবে মেসির বার্সায় ফেরার পথে সবচেয়ে বড় বাঁধা হতে পারে টাকা। যদিও বার্সা মেসির জন্য বেতন-কাটা ধারা অন্তর্ভুক্ত করেছে, সেখানে সৌদি ক্লাব আল হিলাল এবং মার্কিন লীগ এমএলএস বড় অর্থ নিয়ে পা রেখেছে মাঠে। এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি টাকার টান ভুলে সম্পর্কের টানে সাড়া দিয়ে বার্সায় ফিরতে পারবেন?

মৌসুমের শুরু থেকেই বার্সার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। মনে করা হয়েছিল যে পিএসজিতে মেসির অন্তত আরও একটি মৌসুম থাকা সময়ের ব্যাপার মাত্র। তবে পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা না হওয়ায় একপর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে মেসি-পিএসজি চুক্তি।

ফরাসি সংবাদপত্র লেকুইপ অনুসারে, মেসির আর্থিক চাহিদা এবং অমীমাংসিত চুক্তির সময়ের কারণে আর্জেন্টাইন তারকার প্যারিস-ভবিষ্যত মূলত ভারসাম্যের মধ্যে ঝুলে আছে। দুই পক্ষের এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে মেসিকে পাওয়ার লড়াইয়ে এগিয়ে এসেছে বেশ কয়েকটি ক্লাব।

মেসি কি পারবেন অর্থের টান ভুলে সম্পর্কের টানে সাড়া দিয়ে বার্সায় ফিরতে?

আপডেট সময় : ০১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩