ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবীতে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৩৭ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
র‌্যাব হেফাজতে নওগাঁয় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারি সুলতানা জেসমিন এর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে সুজন-সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে সুজনের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক একে সাজু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান। বক্তারা বলেন, সুলতানা জেসমিন যদি অন্যায় করে থাকে আইনের ধারা অনুযায়ী তার বিচার করা হবে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিত্বে তাকে আটক করা হয়েছিল। যা মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আইনের শাসনের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। রাজশাহী বিভাগের যুগ্ম সচিব এনামুল তার ব্যক্তিগত আক্রোশ মিটাতে আইনকে ব্যবহার করেছেন। আদ্যো তার (সুলতানা জেসমিন) ন্যায্য বিচার হবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে। অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। সুলতানা জেসমিন একজন ভূমি অফিসের অফিস সহকারি। তিনি নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। তিনি শহরের জনকল্যাণ মহল্লার ভাড়া বাসায় বসবাস করতেন। এ বাসা থেকে নিয়মিত অফিস যাতায়াত করতেন। গত বুধবার (২২ মার্চ) সকালে অফিসে যাওয়ার পথে শহরের মুক্তির মোড় এলাকা থেকে আটক করে। ওইদিন দুপুর ১২টার পর পরিবারের সদস্যরা জানতে পারেন সুলতানা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। রামেকে নিবিড় পরিচর্চা ইউনিট (আইসিইউ) ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। শনিবার রামেকে ময়নাতদন্ত শেষে বিকেলে নওগাঁ সরকারি কবরস্থানে মরদেহটি দাফন সম্পন্ন করা হয়। এরপরই র‌্যাবের বিরুদ্ধে জেসমিনকে হেফাজতে নিয়ে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ তোলেন তার স্বজনরা।

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩