ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

এপ্রিলে বিশ্বজুড়ে মুক্তি পাবে জংলি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঢালিউডে জুটি হয়ে আসছেন সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি। তাদের সঙ্গে আছেন শবনম বুবলীও। তিন তারকাকে দেখা যাবে ‌‘জংলি’ নামের সিনেমায়। এরইমধ্যে সিনেমাটির লুক নজর কেড়েছে দর্শকের। সেখানে অ্যাকশন মুডে সিয়াম বেশ আলোচনার জন্ম দিয়েছেন। বলা চলে বছরের মোস্ট ওয়ান্টেড সিনেমা হতে যাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আসছে রোজা ঈদেই মুক্তি পাবে। এই তথ্য শতভাগ নিশ্চিত। এদিকে জানা গেল নতুন খবর। ছবিটি দেশের পাশাপাশি বিদেশেও বড় পরিসরে মুক্তি পাবে। ২৫ এপ্রিল বিশ্বের নানা দেশে মুক্তি পাবে সিনেমাটি। ‘জংলি’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে দেশের বাইরে মুক্তির এই তথ্য জানানো হয়েছে।সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে দ্য অভি কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন এবং ওমানে সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে।ঈদে মুক্তি উপলক্ষে চলছে ‘জংলি’ সিনেমার প্রচারণা। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ‘জনম জনম’ শিরোনামের গান। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। ভিডিওতে দেখা গেল সিয়াম ও দীঘির রোমান্স। সিনেমার ট্রিজার মুক্তির আগে প্রি-টিজেও দেখা গেছে এই দুজনকে। তবে পোস্টার ছাড়া এখনো দেখা মেলেনি এ সিনেমার আরেক নায়িকা শবনম বুবলীর।

ট্যাগস :

এপ্রিলে বিশ্বজুড়ে মুক্তি পাবে জংলি

আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫