ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

অটো চালাচ্ছেন সালমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সালমান খান বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের পর এবার হলিউডও মাতাতে যাচ্ছেন। তার হলিউডে অভিষেকের কথা কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে। এবার সালমানের শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল দুনিয়ায়। এটি দেখে অনুরাগীরাই প্রশ্ন তুলেছেন, তাহলে কি বলিউড ছেড়ে এবার হলিউডের পর্দায় অটোচালক রূপে ধরা দিচ্ছেন সালমান। সালমান খান বর্তমানে দুবাইয়ে সেই হলিউড সিনেমার শুটিংয়ে ব্যস্ত। আর সেই সিনেমার সেট থেকেই ফাঁস হয়েছে ভাইজানের একের পর এক হলিউড স্টাইলের লুক। নতুন ভিডিওতে বলিউড সুপারস্টারকে অটোচালকের পোশাকে দেখা গেছে। পরনে তার খাকি রঙের শার্ট। ভিতরে সাদামাটা চেকশার্ট। আর ঘাড়ে রাখা অটোচালকদের মতো রুমাল। সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল সালমানকে। পাশেই দাঁড়ানো সঞ্জয় দত্তের পরনে স্যুট। তিনিও এ হলিউড সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।হলিউডের কোন সিনেমায় দেখা যাবে সালমানকে- এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে। জানা গেল, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’র হলিউড রিমেক তৈরি হচ্ছে। যে সিনেমার পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে থাকছেন বলিউড সুপারস্টার সালমান। দুবাইতে পুরোদমে চলছে শুটিং।জানা গেছে, সেখানে মুম্বাইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। আর সেই হলিউড রিমেকেই দেখা যাবে ভাইজানকে। যদিও সালমানের চরিত্র নিয়ে এখনোই মুখ খুলতে চাইছেন না নির্মাতা, তবে জানা গেছে, তার চরিত্রে একটা চমক রয়েছে। এবার দেখার বিষয়, সিনেমাতে কোন চরিত্রে চমক দিতে যাচ্ছেন সুপারস্টার? এর আগে সেট থেকে ফাঁস হওয়া সিনেমায় ভাইজানকে দেখা গেছে, হালকা সাদা রঙের জামা পরনে। পকেটে হাত দিয়ে এক রেস্তরাঁয় দাঁড়িয়ে রয়েছেন ভাইজান।খান সাম্রাজ্যের মধ্যে সালমানই প্রথম, যিনি হলিউডে পা রাখলেন। হলিউডে অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরের মতো একাধিক তারকাই পা রেখেছেন। সালমান সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন।

ট্যাগস :

অটো চালাচ্ছেন সালমান

আপডেট সময় : ০৩:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫