ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

সিনেমার নতুন জুটি সজল-ফারিয়া, ‘জিন থ্রি’ আসবে ঈদে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গেল কয়েক বছরে তাকে নাটকে প্রায় দেখাই যায় না বলা চলে। সিনেমায় মন দিয়েছেন ছোটপর্দার বড় তারকা সজল। তাই বিরতি দিয়েছেন ছোটপর্দায়। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ও ‘জিন টু’ ছবি দিয়ে বেশ সাড়া জাগিয়েছেন অভিনেতা সজল।দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন পূজা চেরী। কিন্তু তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে যাচ্ছে। পূজার পরিবর্তে আসছেন নুসরাত ফারিয়া। এই ছবি দিয়ে প্রথমবারের মতো তিনি বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে।জানা গেছে ‘জিন থ্রি’ ছবিটি মুক্তি পাবে আসছে রোজা ঈদে। পরিচালক কামরুজ্জামান রোমান এরইমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন।সজল জানান, চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন তিনি। সেখানেই হয়েছে ছবিটির নির্মাণকাজ। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরে এসেছেন। তার সঙ্গে ফিরেছেন নুসরাত ফারিয়াও। দৃশ্যের শুটিং সব শেষ। কিছু অ্যাকশন ও গানের শুটিং বাকি। সেগুলোও রোজার আগেই শেষ হবে। নির্মাতা রোমান জানান, গানের শুটিং দিয়ে এ সিনেমার শুটিং শেষ হবে। যেহেতু রোজা ঈদেই ছবিটি মুক্তির ইচ্ছে তাই পুরোদমে কাজ চলছে।এর আগে ‘জিন’ ছবিটি মুক্তি পায় ২০২৩ সালে। ‘মোনা: জিন টু’ মুক্তি পায় ২০২৪ সালে। দেশের দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ছবি দুটি। সেই রেশ ‘জিন’ সিরিজের তৃতীয় পর্বেও থাকবে দাবি করে সজল জাগো নিউজকে বলেন, ‘আগের পর্বগুলোর চেয়ে এবার আরও অনেক বেশি রোমাঞ্চ থাকবে, টুইস্ট থাকবে। অনেক যত্ন নিয়ে পরিচালক ছবিটি বানাচ্ছেন। ঈদের ছবি হিসেবে যেন বিনোদনের কমতি না থাকে সেই চেষ্টা আছে। অনেক কষ্ট করে কাজ করছি আমরা। সময়ও যেহেতু কম তাই প্রেশার বেশি নিতে হচ্ছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকের মন ভরাবে।’রোমান বলেন, ‘নতুন সিক্যুয়েলটির গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। তবে হরর ঘরানার যে ধরনের সিনেমা দর্শক আশা করেন, তেমন গল্প নিয়ে কাজ করছি। দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে, আশা করি তারা হতাশ হবেন না।তিনি আরও জানান, ছবিতে সজল ও ফারিয়া দারুণ অভিনয় করেছেন। নতুন জুটি হিসেবে দর্শক তাদের মাঝে ভালোলাগা খুঁজে পাবেন বলেও প্রত্যাশা তার।

ট্যাগস :

সিনেমার নতুন জুটি সজল-ফারিয়া, ‘জিন থ্রি’ আসবে ঈদে

আপডেট সময় : ০২:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫