ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পপ তারকা জাস্টিন বিবারের একটি ছবি স্যেশাল মিডিয়ায় ছাড়িয়ে পড়েছে। বিবারের কঙ্কালসার চেহারা, গাল ভেঙে গেছে, কোটরাগত চোখের দৃষ্টি শূন্য এমন ছবি দেখে বোঝাই যাচ্ছে, গায়ক শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত। কিন্তু বিবারের মতো একজন পপ তারকার কেন এই হাল! এ প্রশ্নের উত্তর জানতে গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যগুলো।বিবারের বর্তমান অবস্থা সম্পর্কে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার। সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। পাশাপাশি, এই সমস্যার জেরে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে।হেইলি নাকি বিবারের অতিরিক্ত মাদকসেবন ও অস্বাভাবিক আচরণকে বিচ্ছেদের মূল কারণ হিসেবে দেখছেন। তাদের পাঁচ মাসের সন্তানের ওপর বাবার প্রভাব যাতে না পড়ে, সেজন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের জন্য তিনি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইতে পারেন তিনি। এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেয়াও খ্যাতনামা এই তারকার মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট।

ট্যাগস :

সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

আপডেট সময় : ০২:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫