ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

ওটিটিতে আসছে মেহজাবীনের সিনেমা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ২০ ডিসেম্বর। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন মেহজাবীনের। শঙ্খ দাশগুপ্তও এ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে।সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমাটি আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এ ঘোষণা দেয়। যেখানে জানানো হয়, ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টায় সিনেমাটি মুক্তি পাবে চরকিতে।’প্রিয় মালতী’ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটি এরই মধ্যে দেশের বাহিরে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে।২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল ‘প্রিয় মালতী’। বাংলাদেশ প্যানারোমা সেকশনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এ পুরস্কার দিয়েছে ফিপ্রেরসি জুরি।সিনেমাটিতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

ট্যাগস :

ওটিটিতে আসছে মেহজাবীনের সিনেমা

আপডেট সময় : ০৩:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫