ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

বাবা ও স্বামীর সঙ্গে কেন কাঁদছেন শ্রেয়া ঘোষাল, ভিডিও ভাইরাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩৪০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি নেট-দুনিয়াতে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে তিনি কাঁদছেন। সঙ্গে রয়েছে তার পরিবারের দুই সদস্যও। সেই ভিডিও নিয়ে চলছে আলোচনা।হিন্দুস্তান টাইমস থেকে ঘটনার বিস্তারিত জানা যায়, রোববার (১৯ জানুয়ারি) রাতে মুম্বাইয়ে কোল্ডপ্লের দ্বিতীয় দিনের কনসার্টে হাজির হয়েছিলেন শ্রেয়া। আর সোমবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে তিনি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই দেখা যায় কান্না করছেন শ্রেয়া। এসময় গায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও তার বাবা ৭০ বছর বয়সী বিশ্বজিৎ ঘোষাল। ভিডিওতে দেখা যায়, গান শুনতে শুনতে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রেয়া। একসময় তাকে আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ঠিক করে দাও’। কোল্ডপ্লের জন্য একরাশ ভালোবাসা। সবকিছু জানতে শেষ ভিডিয়ো পর্যন্ত সোয়াইপ করুন। এটা আমার দেখা ক্রিস মার্টিন এবং তার ব্যান্ডের দ্বিতীয় কনসার্ট। মুম্বাইয়ে তারা ম্যাজিক করেছেন! সে এক অদ্ভুত অভিজ্ঞতা। তাদের গান শুনে চোখের পানি আটকাতে পারলাম না।গায়িকা আরও বলেন, ‘আমার ৭০ বছর বয়সী বাবারও এই কনসার্টটি এত পছন্দ হয়েছে বলে বোঝানোর মতো নয়। আমাকে এবং শিলাদিত্যকে আমাদের সমস্ত স্মৃতিতে আবার বাঁচতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।এছাড়াও অন্যান্য ভিডিওগুলোতে কোল্ডপ্লের ‘আ স্কাই ফুল অব স্টারস’, ‘ফিক্স ইউ’ ও ‘প্যারাডাইস’ গানে তাকে নাচতে দেখা গেছে।

ট্যাগস :

বাবা ও স্বামীর সঙ্গে কেন কাঁদছেন শ্রেয়া ঘোষাল, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫