ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

স্বামীর কাছ থেকে যে উপহার পেয়ে চমকে গেলেন মাধুরী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২৫০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বছরটা শুরু করলেন দারুণ এক আনন্দের মধ্য দিয়ে। স্বামী ডাক্তার শ্রীরাম নেনে তাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন। মাধুরীকে ৬ কোটি রুপি মূল্যের একটি গাড়ি উপহার দিয়েছেন নেনে। ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়, বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন এই তারকা। সেটি জানেন তার স্বামী নেন। তাই স্ত্রীর সংগ্রহে যোগ করলেন আরও একটি গাড়ি। লাল রঙের ফেরারি উপহার দিয়েছেন তিনি।একটি ভিডিও দেখা গেছে যেখানে ওই গাড়িতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছেন মাধুরী। নতুন লাল রঙের গাড়িটি কিনতে গিয়েছিলেন তিনি কালো রঙের ড্রেস পরে। সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। ইনস্টাগ্রামে এরই মধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির।নতুন এই গাড়ি ছাড়াও অভিনেত্রী মাধুরীর ব্যক্তিগত কালেকশনে রয়েছে- মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, ট্রুবো এস ৯১১। এসব গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা।সর্বশেষ ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছেন মাধুরী দীক্ষিত।

ট্যাগস :

স্বামীর কাছ থেকে যে উপহার পেয়ে চমকে গেলেন মাধুরী

আপডেট সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫