ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

বিয়ে করেছেন তাহসান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৩২৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন মেকওভার আর্টিস্ট। গতকাল গণমাধ্যমকে ঘটনা নিশ্চিত করেছেন তাহসান। রোজা আহমেদ যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে সেখানেই রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান শুরু করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ের কনে সাজান রোজা। অনেকে তার কাছে মেকওভার শিখে ক্যারিয়ার গড়েছেন। তাহসান খান বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পী, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে শুরু হয় তার সঙ্গীতযাত্রা। প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তিনি বিয়ে করেন মিথিলাকে। ২০১৭ সালের ৪ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়।নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই দিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি।

ট্যাগস :

বিয়ে করেছেন তাহসান

আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫