ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

এবার শুটিং সেটে সালমানকে হত্যার হুমকি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৩৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বলিউড ভাইজান সালমান খানকে এবার সরাসরি শুটিং সেটে প্রবেশ করে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে না পারলেও এ ব্যক্তি দূর থেকে সালমানকে হত্যার হুমকি দেন।b কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হন সালমান খান। সম্প্রতি বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে ভাইজানের আতঙ্ক বেড়ে যায়। এবারের পূজার সময় পূর্ব বান্দ্রায় বাজি ফোটাচ্ছিলেন বাবা সিদ্দিকি। সে সময় তার উপর দুষ্কৃতকারীরা হামলা চালায়। তারা এসেই গুলি চালান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সিদ্দিকির। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।সালমান খান তার প্রিয় বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। বন্ধুকে হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েন। এ হত্যাকাণ্ডের পরও সালমানকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হচ্ছে।এর আগে ৫ কোটি টাকার চাওয়া হয়েছিল সালমানের কাছে। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যেই আবার কিছুদিন আগে আবার সালমান খান ও বাবা সিদ্দিকির ছেলে তথা মুম্বাইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকিকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে ২০ বছরের এক যুবককে আটক করা হয়েছে।

ট্যাগস :

এবার শুটিং সেটে সালমানকে হত্যার হুমকি

আপডেট সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪