ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

ইতিহাস সৃষ্টি করে ৯ হাজার হলে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২৬৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আল্লু অর্জুন, রাশমিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি ৪ ডিসেম্বর থেকে বিশেষ প্রিভিউ শো-এর মাধ্যমে মুক্তি পাবে। সুকুমার পরিচালিত এই সিনেমাটি একটি বিশাল উন্মাদনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বব্যাপী মুক্তিতে সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্ববৃহৎ ওপেনার হতে পারে। ‘পুষ্পা ২’র মুক্তির বিশেষত্ব হচ্ছে বিশাল ফ্যানবেজের অভূতপূর্ব উন্মাদনা। সিনেমাটি তার হিন্দি ভার্সনে ৪৫০০ পর্দায় মুক্তি পাবে। ডাবিং করা ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ হলে মুক্তি পাওয়া ছবি এখন ‘পুষ্পা ২’। আর সব ভাষায় মোট বিশ্বের ৯০০০ পর্দায় মুক্তি পাবে ছবিটি। ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম মুক্তি হতে চলেছে। পুষ্পা ২ এর হিন্দি ভার্সনের আগাম বুকিং রেকর্ড গতিতে চলছে। সিনেমার প্রতি উন্মাদনা এবং হাইপ দেখে এটা নিশ্চিত যে, পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন হিন্দি ডাবড সিনেমার জন্য অন্যতম বৃহত্তম ওপেনিং সংগ্রহ করতে যাচ্ছেন। দক্ষিণ ভারতে, বিশেষ করে হিন্দি ভাষীদের সিনেমার বাজারে এর সাফল্যই তার রেকর্ড ব্রেকিং সম্ভাবনাকে নির্ধারণ করবে। অনুমান করা হচ্ছে, মুক্তির আগেই অগ্রিম আয় ১০০ কোটি রুপি ছুঁয়ে যাবে। ‘পুষ্পা ২’ ভারতীয় সিনেমার শীর্ষ ৪টি বৃহত্তম ওপেনারের মধ্যে স্থান পেতে চলেছে। সিনেমাটির বিশাল ফ্যানবেজ এবং প্রত্যাশা সেই আভাসই দিচ্ছে। কোভিড-১৯ মহামারীর কঠিন বছরগুলোর পর ‘জওয়ান’, ‘পাঠান’র মতো ‘পুষ্পা ২’ সিনেমাকেও ভারতীয় চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করার আরও একটি শক্তি হিসেবে দেখা হচ্ছে। যতটা উত্তেজনা তৈরি হচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমাটি নিয়ে বক্স অফিসে সেই প্রভাব বজায় থাকে কি না সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস :

ইতিহাস সৃষ্টি করে ৯ হাজার হলে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

আপডেট সময় : ০৩:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪