ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

লেখিকা যখন ভয়ানক তথ্যের উদ্ধারকারী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ২৮৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কোলিন হুভার পরিচালিত থ্রিলার ধাঁচের ‌‘ভেরিটি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। তার চরিত্রটি একজন লেখিকার। ঘটনাক্রমে যিনি ভয়ানক তথ্যের মুখোমুখি হবেন।

এই সিনেমাটি হুভারের একই নামের উপন্যাস থেকে তৈরি হবে। এর গল্পে দেখা যাবে লোওয়েন অ্যাশলির নামে এক লেখিকা আর্থিক সমস্যায় পড়ে। তার জীবনে নেমে আসে অন্ধকার। এমন সময় বেস্টসেলিং লেখিকা ভেরিটি ক্রাউফোর্ডের স্বামী জেরেমি তাকে একটি দারুণ সুযোগ দেন। জেরেমি তার স্ত্রীর বাকি থাকা বইগুলো শেষ করার জন্য লোওয়েনকে নিয়োগ দেয়। এক দুর্ঘটনার পর ভেরিটি আর লিখতে পারছিলেন না। এর আগে ২০১৬ সালে প্রকাশ হওয়া ‘ইট এন্ডস উইথ আস’ উপন্যাস থেকে একই নামের সিনেমা নির্মাণ করেন কোলিন হুভার। ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৩০৯ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। কোলিনের সাহিত্যগুলোর জনপ্রিয়তা ও তার নির্মিত প্রথম সিনেমাটির ব্যবসায়িক সাফল্যে উৎসাহিত হয়ে তার নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন অ্যান হ্যাথওয়ে।

ট্যাগস :

লেখিকা যখন ভয়ানক তথ্যের উদ্ধারকারী

আপডেট সময় : ০৩:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪