ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

মারা গেছেন কিংবদন্তিসম সরোদশিল্পী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৩৬৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

কিংবদন্তিসম সরোদশিল্পী ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন। আজ (১৫ নভেম্বর) শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাতিজা সিরাজ আলী খাঁ।

বাঙালি সরোদিয়া ওস্তাদ আশীষ খাঁ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয়সংগীত বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি। তার প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে সরোদশিল্পী সিরাজ আলী খাঁ লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার চলে গেছেন। নিজেদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য এবং চিরকাল তিনি আমাদের হৃদয়েই থাকবেন।

ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদশিল্পী। তার দাদা আলাউদ্দিন খাঁ সেনিয়া মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাগসংগীতের কিংবদন্তি। তার বাবা বিখ্যাত সরোদবাদক আলী আকবর খাঁ। দাদা, বাবা ও পিসি মা অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নিয়েছিলেন ওস্তাদ আশিস খাঁ। বিশ্বসংগীতের মর্যাদাপূর্ণ আসর ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ শাখায় গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। বাংলাদেশে অনুষ্ঠিত শাস্ত্রীয়সংগীত উৎসবে সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করে এখানকার সংগীত রসিকদের মন কেড়েছিলেন এই শিল্পী।

১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্ম নেন আশীষ খাঁ। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে পরিবেশন করেছিলেন তিনি। দাদা ও বাবার সঙ্গে কলকাতায় ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এও পরিবেশন করেছেন আশীষ। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-তে প্রথমবারের মতো বাজাতে আসেন তিনি।

ট্যাগস :

মারা গেছেন কিংবদন্তিসম সরোদশিল্পী

আপডেট সময় : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪