ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

বসতবাড়িতে পোল্ট্রি খামার; দুর্গন্ধ থেকে মুক্তিচায় গ্রামবাসী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ২২৩ বার পঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর গ্রামে লোকালয়ে অবৈধভাবে স্থাপিত পরিবেশ নষ্টকারী ‘নিরব লেয়ার মুরগির খামার ’এর ভয়াবহ দুর্গন্ধ থেকে মুক্তিচায় গ্রামবাসী। উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল কাশেমের মালিকানাধীন লেয়ার মুরগির খামার। গ্রামবাসী কর্তৃক অভিযোগের বরাতে গিয়ে সরেজমিনে ঘুরে দেখা যায় লোকালয়ের মধ্যে গড়ে উঠা ফার্মের দুর্গন্ধ ছড়াচ্ছে লেয়ার মুরগির খামার থেকে। স্থানীয় বাসিন্দা পশ্চিম ভবানীপুর গ্রামের হারিছ এর সাথে কথা হয় তিনি অভিযোগ করে বলেন আমাদের বসতঘড়ে দুর্গন্ধের ফলে আমাদের ছেলে, মেয়েরা ও সঠিকভাবে ধর্মীয় নিয়মরীতি নামাজ(রোজা) ও স্বাভাবিক জীবনযাত্রা পালনে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের বসতবাড়ী থেকে ২০ ফুট দূরত্ব এই লেয়ার মুরগির খামার মালিক আবুল কাশেম (২৯) কে জানাই তোমার লেয়ার মুরগির খামার এর দুর্গন্ধে আমাদের জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে উঠেছে। কাশেম আমাদের বলে লেয়ার মুরগির খামারের বিষয়ে কোন কথা বললে, যেকোন মামলার হুমকি ধামকি দিয়ে বলে মামলা করতে হবে না এমনি আসামি হয়ে যাবে। আরও বলেন কিসের দুর্গন্ধ, দুর্গন্ধ তো নেই! এমতাবস্থায় আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাচ্ছি লেয়ার মুরগির খামার এর ভয়াবহ দুর্গন্ধ থেকে মুক্তি চাই। প্রতিবেশী হাজী সিকান্দর আলী, ছালাম, নাঈম, রফিক, ফরমুজ, রোকসানা আক্তারসহ অনেকে বলেন রাস্তাদিয়ে যাতায়াতে অসুবিধা হয়ে পড়েছে একমাত্র দুর্গন্ধের কারণে। রাস্তার পাশে লেয়ার মুরগির খামারের দুর্গন্ধ ছড়িয়ে চারিদিকে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আমাদের জীবন। নিরব লেয়ার মুরগির খামারের দুর্গন্ধ থেকে গ্রামবাসী মুক্তি চায়। খামার থেকে ছড়ানো দুর্গন্ধে আমাদের প্রতিবেশি (১৫০) টি পরিবার দীর্ঘদিন যাবত স্বাস্থ্য ঝুঁকিতে ভোগছি। এছাড়াও দুর্গন্ধে আমাদের ছেলে,মেয়েরা ও ঠিকমতো লেখাপড়া করতে পারছে না, বয়জ্যেষ্ঠদের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় যেমন বিঘ্ন ঘটছে তেমনি সঠিকভাবে ধর্মীয় নিয়মরীতি ও স্বাভাবিক জীবন যাত্রায় ব্যহত হচ্ছে কোন কিছু নিয়ম-কানুন মেনে পালন করতে পারছি না। তাছাড়াও কাশেমের অপরিকল্পিত লেয়ার মুরগির খামার এর দুর্গন্ধযুক্ত বিষ্টা গড়িয়ে পড়ছে কৃষি জমিতে । যার ফলে,গ্রামের বায়ু দূষিত হচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে আশপাশের বসতবাড়ীতে থাকা লোকজন অস্বাস্থ্যকর পরিবেশে দিন পার করছেন গ্রামবাসী।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক মাঈদুল ইসলাম জানান, পশ্চিম ভবানীপুর গ্রামবাসীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বসতবাড়িতে পোল্ট্রি খামার; দুর্গন্ধ থেকে মুক্তিচায় গ্রামবাসী

আপডেট সময় : ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩