ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

সৌদি আরবে নিষিদ্ধ ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। এদিকে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’ও আগামী ১ নভেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে।

সিনেমা মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’!

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সৌদি আরবের প্রশাসন? সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগে দুই সিনেমাই দেখেছে সৌদির রিভিউ কমিটি। তাদের মতে, সিনেমা দুটিতে নৃশংসতায় ভরপুর আর যৌনতাও রয়েছে। সবচেয়ে বড় বিষয়, সিনেমা দুটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’।

একইসঙ্গে সৌদি আরবে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে উত্তাল ভারতের সিনেপ্রেমীরা। শো বাড়ানোর পরও ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার টিকিট আগেভাগেই শেষ। মুক্তির প্রথম দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে।

বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই সিনেমা ইতোমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

ট্যাগস :

সৌদি আরবে নিষিদ্ধ ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’

আপডেট সময় : ০৪:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪