ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

বিদ্যালয় প্রাঙ্গনে বইমেলার আয়োজন: উচ্ছ্বসিত হোসনাবাদের শিক্ষার্থীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৩৪৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট।।

বরিশাল গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল দিনব্যাপী বই মেলা ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির। শনিবার (১৮ মার্চ) হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান এই আয়োজনের উদ্বোধন করেন।

খোদ বিদ্যালয় মাঠে বইমেলার আয়োজনে এসে অভিভূত শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকায় অমর একুশে গ্রন্থমেলায় যেতে না পারলেও বিদ্যালয় প্রাঙ্গনে এমন আয়োজন আমাদেরকে খুবই আনন্দিত করেছে।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ও দেশের শীর্ষ ফটো এজেন্সি ফোকাস বাংলার চেয়ারম্যান কামাল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যন্ত জনপদের এই বিদ্যাপীঠটিতে মেধা বিকাশে এবং শিক্ষার্থীদের মূল্যবোধ জাগাতে নানা সৃজনশীল কর্মসূচি বাস্তবায়িত হয়ে আসছে। যার ধারাবাহিকতায় গ্রামের বিদ্যালয়ে বই মেলার মতো চমকে দেওয়া আয়োজন করেন তিনি।

আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন ‘আপনি আপনার বন্ধুদের সব সময় পাশে নাও পেতে পারেন, কিন্তু বই নামক বন্ধুকে সবসময় পাশে পাবেন। বই মানুষকে হাসাতে পারে- জানতে বুঝতে শেখায় এবং মনের কুসংস্কার দূর করতে সাহায্য করে। মানব জীবনের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে পাঠ্যভ্যাস অন্যতম। মানুষ বই পাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। যুগে যুগে এ বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।’

বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, ‘মাদকসহ নানা অপসংস্কৃতির করাল গ্রাসে আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীরা আজ বিপথগামী হচ্ছে। আমাদের বই মেলার এই আয়োজন সমাজের মজ্জাগত এই প্রবৃত্তি থেকে শিক্ষার্থীদের বের করে আনতে ভূমিকা রাখবে।

প্রতিদিনের চিত্র সম্পাদক অয়ন আহমেদ বলেন, জ্ঞান অর্জনের জন্য মানুষের গুরুত্বপূর্ণ উপাদান হলো বই। বই পড়া ছাড়া একজন মানুষের জীবন ৮০ শতাংশই বৃথা। কেননা বই একজন মানুষকে তার ভিতর লুকিয়ে থাকা ঘুমন্ত মানুষ থেকে জাগিয়ে তুলে মনের চক্ষু খুলে দেয়। জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত করে, বিকশিত করে এবং ভেতরের জ্ঞানকে আলোয় আলোকিত করে। প্রত্যন্ত জনপদে এই বই মেলা আয়োজনের মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আলোকিত করার এক মহান কর্তব্য পালন করলো বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার আলী হোসেন ফকির, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার সম্পাদক অয়ন আহমেদ, প্রথম আলো পত্রিকার তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও লেখক রাহিদুল ইসলাম, সরিকল ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আকন প্রমূখ।

উদ্বোধন শেষে ফ্রি চিকিৎসা পর্ব শুরু করেন আগৈলজড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নাজমুল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র প্রোগ্রামার মাহমুদ হোসাইন এবং ব্যাংক এশিয়ার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মশিউর রহমান, মাই টিভির স্থানীয় সংবাদদাতা এবং গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক রাহিমা আক্তার।

ট্যাগস :

বিদ্যালয় প্রাঙ্গনে বইমেলার আয়োজন: উচ্ছ্বসিত হোসনাবাদের শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩