ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

ইতিহাস গড়ে ৬২ ডিগ্রি তাপদাহে পুড়ছে ব্রাজিল!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সোমবার (১৮ মার্চ) সকালে রিও ডি জেনিরিওতে সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, মানুষ যে তাপ অনুভব করছে তার বিচারে তাপানুভূতি (ফিলস লাইক টেম্পারেচার) ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা ইতিহাসে সর্বোচ্চ।

আগুনের তীব্রতা থেকে বাঁচতে শহরের বাসিন্দারা সমুদ্র সৈকত ও সুইমিং পুলে ছুটছেন। শরীর সুস্থ রাখতে অনেকেই গোসলের পর্যাপ্ত পানি পাচ্ছেন না।

রিও ডি জেনিরোতে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে স্কুল, কলেজসহ বেশ কিছু অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশের আবহাওয়াবিদরা বলছেন, শুধু আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রা দিয়েই তাপের তীব্রতা বিচার করা যথেষ্ট নয়। এর পাশাপাশি আর্দ্রতা সহ বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। এই জিনিসগুলিকে বিবেচনায় নিয়ে, রিও ডি জেনিরোর লোকেরা এখন প্রায় ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করছে। একে এটিকেই বলে ‘ফিলস লাইক টেম্পারেচার’।

ব্রাজিলের আবহাওয়া অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং আবহাওয়াবিদ রাকেল কোরিয়ে বলেছেন, ‘গত বছরের নভেম্বরে রিওতে ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছিল।’

আবহাওয়াবিদরা তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির পেছনে নির্বিচারে গাছ কাটা, বন উজাড়, নিয়মনীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ এবং রাস্তায় অতিরিক্ত যানবাহনকে দায়ী করছেন।

ইতিহাস গড়ে ৬২ ডিগ্রি তাপদাহে পুড়ছে ব্রাজিল!

আপডেট সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪