গ্রেফতার এড়াতেই কি দেশে ফিরছেন না রাখি?
- আপডেট সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউডের জনপ্রিয় মুখ রাখি সাওয়ান্ত বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে অবস্থান করছেন। তিনি ভারতে ফিরছেন না। রাখির ভারতে না ফেরার বিষয়ে মন্তব্য করেছেন তার প্রাক্তন স্বামী আদিল খান দুরানি।
আদিলের মতে, গ্রেফতার এড়াতেই ভারতে ফিরছেন না রাখি। দেশে ফিরলে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে দুই ঘণ্টার মধ্যে থানায় নিয়ে যাবে।
কারণ আদিল রাখির নামে একাধিক মামলা করেছেন। কিন্তু এই আদিলের নামে এর আগেও একাধিক অভিযোগে মামলা করেছিলেন রাখি।
নির্যাতন, ব্ল্যাকমেইলসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস কারাবরণ করেন।
জামিনে ছাড়া পেয়ে আবারও বিয়ে করেন আদিল। এই মাসে, তিনি ‘বিগ বস ১২’ প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন পথ শুরু করেন।
এরপর থেকেই রাখির সঙ্গে আদিলের বিরোধ আরও চরমে গিয়ে ঠেকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিল বলেছেন, ‘আমি একগুচ্ছ মামলা করেছি রাখির বিরুদ্ধে। যেসব মামলায় সহজেই জামিন পাচ্ছে না তিনি। সে কারণেই কয়েকমাস ধরে ভারত ছেড়ে দুবাইয়ে অবস্থান করছে রাখি। সে যেদিন দেশে ফিরবে, সেদিনই দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে। ’
গ্রেপ্তার হওয়া রাখির জন্য নতুন কিছু নয়। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।তবে সেটি আদিলের করা মামলায় নয়; বলিউডের আরেক নারী অভিনেত্রী শার্লিন চোপড়ার।
ার করা হয়।

















