কারাগারের জীবন কেমন- জানাবেন পরীমণি!
- আপডেট সময় : ০৬:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ক্যারিয়ারজুড়ে নানা কারণেই বিতর্কের মুখে পড়েছেন। কখনো বিয়ে-বিচ্ছেদের মতো ঘটনায় আলোচনার সৃষ্টি করেছেন, আবার কখনো জেলে গিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, কেন তিনি জেলে গেলেন তা এখনও স্পষ্ট নয় তার কাছে। তবে কারাজীবনের অভিজ্ঞতা কেমন ছিল, তা নিয়েই বই লিখবেন তিনি। যেখানে তিনি তুলে ধরবেন কারাবাসের দিনগুলোর গল্প।
পরীমনি বলেন, আমি কাউকে হত্যা করিনি, সন্ত্রাসী হামলা করিনি, আমার বাড়িতে কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না। ভালো বিষয় হলো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখেছি।
পরী মনে করেন ‘স্ট্রেইট ফরোয়ার্ড’ হওয়ায় তার ব্যক্তিগত জীবনের লড়াই সবসময়ই কঠিন ছিল।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘একটু স্ট্রেট ফরোয়ার্ড বলে হয়তো আমার সঙ্গে এমনটা হচ্ছে। তবে এখন আমি জানি মানুষ কী পছন্দ করে আর কী পছন্দ করে না। মানুষ চায় নিজের গলাবাজির নিচে সবার গলাবাজি থাকুক। সবাই চায় আমি আস্তে কথা বলি, অন্যেরা যা চায় সেটা করি। সমাজের চাপানো কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই তুমি লক্ষ্মী মেয়ে।’
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা প্রসঙ্গে পরীমনি বলেন, আমাকে নিয়ে যত নেতিবাচক কথা বলা হয়েছে, ইতিবাচক কথাও হয়েছে। আমি যখন কারাগার থেকে বের হয়েছিলাম, লোকেরা আমাকে অনেক সমর্থন করেছিল, বিশেষ করে মানসিকভাবে। তাদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নেই। তারা আমার কাজের জন্য আমার পাশে দাঁড়িয়েছিল।’

















