সংবাদ শিরোনাম :
মাদারীপুরে ৫টি তাজা বোমা উদ্ধার
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৭৬ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে ৫টি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে বোমা নিষ্ক্রিয় করেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামে এই ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ‘বালতিতে রাখা ৫টি তাজা হাত বোমা ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম এসে নিষ্ক্রিয় করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

















