প্রেমিকের সঙ্গে অভিনয় করছেন রাশমিকা!
- আপডেট সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘদিন ধরে জনপ্রিয় দম্পতির খেতাব পরে ঘুরে বেড়াচ্ছেন। তাদের সম্পর্কের কথা পরোক্ষভাবে স্বীকার করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ভক্তরা ইতিমধ্যেই তাদের সম্পর্ককে বিয়ের পিঁড়ি অবদি নিয়ে গেছেন।
শুধু তাই নয়, প্রিয় জুটির বিয়ে নিয়ে তাদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি কবে একসঙ্গে পর্দায় দেখা যাবে তা নিয়েও কৌতুহলের কমতি নেই। এবার ভক্তদের সেই আশা পূরণ করতে চলেছেন তারা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশ্মিকা বলেছিলেন যে পর্দায় বিজয়ের সঙ্গে তার বোঝাপড়া ভালো। তাই আবার তারা একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন। দুজনই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে রয়েছেন।
রশ্মিকা বলেন, ‘আমরা অনেকদিন একসঙ্গে পর্দায় আসিনি। দর্শকরা অপেক্ষা করে আছেন আমাদের একসঙ্গে দেখার জন্য। আমরা দুজনই চাই আবার পর্দায় ফিরতে। কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি।’
প্রেমের সম্পর্ক কবে বিয়েতে রূপ দেবেন এমন ঘোষণা না দিলেও তারা যে পর্দায় ফিরছেন এটা স্পষ্ট। তবে কবে ফিরবেন সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

















