চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৮:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় প্রকল্পের আওতায় ২০২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। আজ বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শ্রী প্রকাশ চন্দ্র শীল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ,হিন্দুধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৬ষ্ঠ পর্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক মিলন কুমার দাস।

















