ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

রংপুরে র‌্যাব এর পৃথক অভিযানে ১৯৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২০২ বার পঠিত

রুবেল হোসাইন, রংপুর প্রতিনিধি :

রংপুর র‌্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে একজন নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুটি অভিযান থেকে ১৯৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক-৮ ঘটিকার সময় রংপুর র‌্যাব-১৩ ‘এর একটি অভিযানিক দল মিঠাপুকুর উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে অভিযান চালিয়ে ৬২২ বোতল ফেনসিডিল সহ শরিফা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করে। সে ওই গ্রামের সরু মিয়ার কন্যা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এর কিছুক্ষণ পরেই মধ্যরাতে র‌্যাব-১৩’ সিপিসি-২ নীলফামারী এর একটি অভিযানিক দল ডিমলা থানাধীন তিস্তা ব্যারেজ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হুমায়ুন কবির (৩৪) এবং সৈয়দ আলী (৩৫) নামে দুই মাদক কারবারিকে ১৩২৫ বোতল ফেনসিডিল সহ আটক করে। আটককৃত মাদক কারবারিদের বাড়ি ডিমলা থানাধীন আদর্শপাড়া গ্রামে। এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রংপুর র‌্যাব-১৩ এর পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আটককৃত মাদক কারবারিরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে। তাঁরা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচার এবং বিক্রি করে আসছিলেন।

তিনি আরো জানান, পলাতক মাদক কারবারিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। পৃথক দুটি ঘটনায় মিঠাপুকুর এবং ডিমলা থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করলে আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রংপুরে র‌্যাব এর পৃথক অভিযানে ১৯৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪