ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

শেরপুরে অবৈধ চার ইটভাটা বন্ধ ঘোষণা, ২৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৪ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে চারটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর। এছাড়াও ওই সময় চারটি প্রতিষ্ঠান থেকে ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আজ সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

অভিযানে সহযোগিতা করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ জনবসতি পূর্ণ এলাকায় অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী ও নিবন্ধন বিহীন ইটভাটা পরিচালনা করে আসছে। এছাড়াও বনের কাঠ দিয়ে পুড়ানো হচ্ছে ইট।

এই অপরাধে মেসার্স সাওদা ব্রিকস, আর এইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-১, আর এইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-২ ও মেসার্স একেবি ব্রিকস কে ছয় লক্ষ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। ওই সময় ভেকু নিয়ে ভাটার গুরুত্বপূর্ণ অংশ ভেঙে দিয়ে বন্ধ ঘোষণা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ ভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা হচ্ছে। আমরা চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়েছি। এই ধরনের অভিযান চলমান থাকবে।

শেরপুরে অবৈধ চার ইটভাটা বন্ধ ঘোষণা, ২৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪