ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান Logo সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৩০০ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ৮ বছরের এক নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগ করার মামলার আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে ১০টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ এলাকা হইতে ধর্ষককে গ্রেফতার করা হয়।
থানা ও এজাহার সুত্রের বরাতে জানা যায়, বুধবার (৮ মার্চ) ভুক্তভোগী ২য় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের নাবালক শিশু বাড়ির উঠানে খেলা করছিল। তখন পাশ্ববর্তী ঘরের বাসিন্দা হান্নান মিয়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হান্নান । বিষয়টি ভুক্তভোগী নাবালিকা শিশুটি তার মাকে জানায়। এ ঘটনায় নাবালিকা শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির বাবা জসিম মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যাহার নং থানার মামলা নং ১৪ জিআর ৮৪/২৩ ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) । ঘটনার পর থেকে আসামি হান্নান আত্মগোপনে ছিল।
আসামী- হান্নান মিয়া (৫৫), পিতা-মৃত ফারুক মিয়া, স্থায়ী: গ্রাম- মাসকান্দি (বলরামপুর, ৯নং আমতৈল ইউপি, বর্তমানে সে লামা জগন্নাথপুর, ১১ নং মোস্তফাপুর ইউপি), উপজেলা/ থানা ও জেলা – মৌলভীবাজার।
এ ঘটনায় মেয়েটির বাবা জসিম মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগে হান্নান মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর দিক নিদের্শনায় ও এস আই মুখলেসুর রহমান লস্কর, এসআই(নিঃ)/মোঃজাকির হোসেন রুবেলদ্বয়ের নেতৃত্বে একাধিক আভিযানিক টিম পরিচালনা করিয়া মামলার রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পলাতক অবস্থায় আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করা হয়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এজাহারনামীয় একমাত্র আসামী হান্নান মিয়াকে, নবীগঞ্জ উপজেলাধীন ইনাতগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩