ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমায় মজেছে অস্কার কমিটি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৪৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান ও কাজলের ক্যারিয়ার বদলে দেওয়া ছবি ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভারতীয় বাণিজ্যিক ছবির তালিকায় অনেকেই এই ছবিটিকে বিশেষ গুরুত্ব দেন। শাহরুখের এই ছবি বলিউডের ছবিতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছে। এছাড়াও, ইন্ডাস্ট্রি পেয়ে যায় তাদের রোমান্টিক হিরোকে।

ছবিটি মুক্তির পর কেটে গেছে ২৮ বছর। কিন্তু তারপরও যেন একই আবেদন। এবার শাহরুখের এ ছবিতে মজেছে অস্কার কমিটি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির গান পোস্ট করা হয়েছে অস্কার কমিটির অফিসিয়াল ইনস্টাগ্রামে। যা দেখে শাহরুখ ভক্তরা তাদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। তারা বলছেন শাহরুখ বিশ্বের সবচেয়ে বড় তারকা।

আদিত্য চোপড়া পরিচালিত আদ্যোপান্ত প্রেমের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। ছবির প্রধান দুই চরিত্রে ছিলেন শাহরুখ ও কাজল। ছবিটি সে সময় ব্যবসাসফল হিসেবে রেকর্ড করা হয়। ‘ডিডিএলজে’ শাহরুখ খানকে বিশ্বে জনপ্রিয় করে তুলেছিল। সর্ষে খেতে ম্যান্ডোলিন হাতে তরুণ রাজের কারিশমা আর সিমরানের সারল্যে মুগ্ধ হয়েছিলেন দর্শক।

শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমায় মজেছে অস্কার কমিটি!

আপডেট সময় : ০৬:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪