ফ্ল্যাটে ঝুলছিল মডেল তাসনিয়ার মরদেহ!
- আপডেট সময় : ০৬:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর ধানমন্ডি এলাকার বাসা থেকে মডেল তানজিম তাসনিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ধানমন্ডির ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাসনিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মডেলিংও করতেন। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী এই মডেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধানমন্ডির বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। তাদের অন্য ফ্ল্যাটে পরিবারের অন্য সদস্যরা থাকেন। সকালে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলার ফ্ল্যাটে গিয়ে তার এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে তাসনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে পুলিশ জানায়, তানজিম ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবে কাজ করতেন। তানজিম খুব জেদি ছিল। কারো কথাই সহ্য করতে পারতেন না। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
তাসনিয়া দীর্ঘদিন ধরেই মডেলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে আলোচনায় আসেন তিনি। এরপর একই বছর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
প্রসঙ্গত, অভিনয়ে নতুন মুখ ছিলেন তাসনিয়া। কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গেছে। পরিচালক অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজে একটি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই মডেল।

















