যাত্রাবাড়ী হতে ৫ জন ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। ২৪ ডিসেম্বর রবিবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফারুক (৩৭), পিতা- মৃত আমু, সাং- হাসারা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ ২। মোঃ জুয়েল (২৩), পিতা-মোঃ পিন্টু, সাং- কলাবাড়ী, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর ৩। মোঃ মামুন (২২), পিতা- মোঃ ওসমান গনি, সাং- কৃষ্ণপুর, থানা-ধোবাউড়া, জেলা- ময়মনসিংহ ৪। মোঃ বিল্লাল হোসেন (২১), পিতা- মৃত কালাম মৃধা, সাং-চন্দ্রমোহন, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল ৫। মোঃ শামীম (২১), পিতা- মোঃ বিল্লাল হোসেন, সাং কোনাপাড়া, থানা- যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪ টি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ছিনতাই মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















