ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি

টঙ্গীতে ধর্ষণের পর শিশু হত্যার দায় স্বীকার, কিশোর গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২২৩ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে জান্নাত(৭) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। খালার বাসায় বেড়াতে এসে চার দিন আগে নিখোঁজ ওই শিশুর খালাত ভাই তাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে স্বীকার করায় ধর্ষককে গ্রেফতার ও তার বাবাকে আটক করেছে পুলিশ।

আজ বিকেল সাড়ে ৪টায় টঙ্গীর পূর্ব থানার শিলমুন যুগীবাড়ি বালুর মাঠের জঙ্গল থেকে বালিচাপা দেয়া ওই শিশুর লাশটি লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু সিরাজগঞ্জ জেলার কামাখন্দ থানার দশসিকা গ্রামের আ. মান্নানের মেয়ে। গ্রেফতার জনি (১৮) ও তার বাবা ফজলু মিয়া (৪৫)। অভিযুক্তরা টঙ্গীর শিলমুন এলাকার জনৈক সোহেলের বাসায় ভাড়া থাকেন।

পুলিশ, নিহতের বাবা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক দিন আগে জান্নাত টঙ্গীতে তার খালার বাসায় মায়ের সাথে বেড়াতে আসে। গত ১৭ বিকাল থেকে জান্নাত নিঁখোজ হয়। পরদিন ১৮ ডিসেম্বর তার বাবা আ. মান্নান টঙ্গী পূর্ব থানায় একটি জিডি করে। জিডির সূত্র ধরে পুলিশ জনি ও তার বাবা ফজলু মিয়াকে আটক করে। জনি পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে গতকাল বিকেলে জনিকে নিয়ে জঙ্গল থেকে জান্নাতের অর্ধগলিত ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, জনি চিপস খাওয়ানোর কথা বলে জঙ্গলে এনে জান্নাতকে ধর্ষণ করে। ধর্ষণের পর জান্নাত তার বাবাকে ঘটনা জানাবে বলে জানালে জনি পাথর দিয়ে মাথায় আঘাত করে জান্নাতকে হত্যা করে বালি দিয়ে লাশ ঢেকে রেখে বাড়িতে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ দক্ষিণ বিভাগের) উপ-পুলিশ কমিশনার ইব্রাহীম খান বলেন, জনি চিপসের লোভ দেখিয়ে জান্নাতকে ধর্ষনের পর হত্যা করে। এই ঘটনায় জিডি হলে জিডির তদন্তের সূত্র ধরে জনি ও তার বাবাকে আটক করা হয়। জনি অপরাধ স্বীকার করলে তার দেয়া তথ্য মতে লাশ উদ্ধার হয়। এই ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউাদ্দন আহমদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গীতে ধর্ষণের পর শিশু হত্যার দায় স্বীকার, কিশোর গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩