ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলো ইংল্যান্ড। সেই ব্যর্থতা তাদের পিছু ছাড়ছেই না। ১৬ বছর পর, তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ (২-১) হেরেছে। আর ২৫ বছর পর ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা। গতকাল তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৪ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

বৃষ্টির মধ্যে ব্রিজটাউনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ। অভিষিক্ত ম্যাথিউ ফোর্ডের বোলিং তোপে ইংলিশ টপ অর্ডার ভেঙে পড়ে। সেখান থেকে বেন ডাকেটের ফিফটিতে ৪০ ওভারে ২০৯ রান সংগ্রহ করে সফরকারীরা। ডাকেট ৭৩ বলে ৭১ রান করেন। এছাড়া লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে এসেছে ৪৫ রান।

ডানহাতি পেসার ফোর্ড ক্যারিবিয়ানদের হয়ে মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া আলজারি জোসেফ তিনটি ও রোমারিও শেফার্ড নেন দুটি উইকেট।

বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ৩৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। ক্যাসি কার্টির ফিফটি এবং অ্যালেক অ্যাথানেজের ৪৫ রান স্বাগতিকদের জয়ের পথে ধরে রাখে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতার কারণে ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। কিন্তু তারপর রোমারিও শেফার্ড অভিষিক্ত ফোর্ডের সাথে নেতৃত্ব দেন। অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ার পথে ২৮ বলে ৪১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত থেকে ১৩ রানের কার্যকরী ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন ফোর্ড। ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ তিন ম্যাচে ১৯২ রান করেন।

এদিকে, একই মাঠে ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩