বিমানবন্দরে শাহরুখকে কেন আটকালেন নিরাপত্তারক্ষী?
- আপডেট সময় : ০৫:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউড বাদশা শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা আটকে দেন। এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই বলেছিলেন যে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ এড়াতে তিনি আমেরিকা যেতে চান না। কিন্তু এবার আমেরিকা নয়, নিজের দেশের মুম্বাই বিমানবন্দরে ঢুকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল বলিউড সুপারস্টারকে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ভক্তরা আবারও অভিনেতার প্রতি অভিভূত।
ভিডিওতে বাদশাকে কালো টি-শার্ট, কালো হুডি, ঢিলেঢালা প্যান্ট এবং সানগ্লাস পরা অবস্থায় দেখা গেছে।
এসময় তিনি ধৈর্য ধরে বিমানবন্দরের দরজার সামনে নিরাপত্তা কর্মকর্তাকে সব কাগজপত্র দেখান। কিন্তু অফিসার পরিচয়পত্র নিয়ে শাহরুখের মুখের দিকে তাকিয়ে থাকেন। অফিসারের কাজ দেখে মিষ্টি হেসেছিলেন শাহরুখ। তার এমন নম্র আচরণ আবারও নেটিজেনদের মন জয় করেছে।
বাদশা-বন্দনায় এক ভক্ত লিখেছেন, একটাই তো মন শাহরুখ, কতবার জিতবে?” আরেকজনের ভাষ্য, “উফ! পুরো মাটির মানুষ। উনার এক হাসিতেই সকলে ফিদা। দারুণ দেখাচ্ছে বাদশাকে।
আরেক ভক্ত লিখেছেন, কিং খানের মুগ্ধতা এক কথায় অতুলনীয়। ‘ডাঙ্কি’-এর জন্য অল দ্য বেস্ট।
‘পাঠান’ এবং ‘জাওয়ানে’-এর পর আগামী বড়দিনে ‘ডাঙ্কি’ দিয়ে হিন্দি সিনেমার ইতিহাসে সাফল্যের হ্যাটট্রিক করতে চলেছেন শাহরুখ খান।

















