ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

অল্পবয়সীদের মধ্যেও দেখা দেয় হাড় ক্ষয়ের ঝুঁকি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় হওয়া স্বাভাবিক। তবে অল্পবয়সীদের মধ্যেও অস্টিওপরোসিসের ঝুঁকি বেড়ে যায়। হাড়ের পরিচর্যার ক্ষেত্রে আমরা খুবই উদাসীন।

অতিরিক্ত পরিমাণে বাইরের খাবার, ভাজা খাবার, রাস্তার পাশের তৈলাক্ত মশলাদার খাবার হাড়ের ক্ষতি করে। তবে ধূমপায়ীদের মধ্যে হাড়ের সমস্যা বয়সের আগেই শুরু হয়।

হাড়ের সমস্যা শরীরে বাসা বাধার আগেই কিছু লক্ষণ দেখা যায়, যার জন্য সতর্ক হওয়া উচিত। কোন কোন লক্ষণ দেখলেই চিকিৎসককে দেখাবেন-

পিঠে ব্যাথা:অফিসে একটানা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকার কারণে অনেকেই পিঠের ব্যথায় ভোগেন। তবে কয়েকদিন শারীরিক ব্যায়াম ও যোগব্যায়াম করলে এই ব্যথা দূর করা সম্ভব। কিন্তু এই সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে বুঝবেন আপনার হাড়ের অবস্থা ভালো নয়।

ভাঙা নখ:নখের স্বাস্থ্য দেখেও বুঝতে পারবেন, হাড় মজবুত রয়েছে কি না! বার বার নখ ভেঙে গেলে বুঝতে হবে, শরীর দুর্বল হাড়ের ইঙ্গিত দিচ্ছে।

হাতে ব্যথা:হাত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরতে গেলে যন্ত্রণা হচ্ছে? গ্লাস ধরতে সমস্যা? আটা মাখতে গেলেও ব্যথায় নাজেহাল? হাড় দুর্বল হয়ে গেলে এমনটা হতে পারে।

দাঁতের মাড়ি আলগা হয়ে যাওয়া:দাঁতের মাড়ি আলগা হয়ে গেলেও তাকে দুর্বল হাড়ের লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়। বয়সের আগেই দাঁত পড়তে শুরু করলে তা হাড়ের দুর্বলতার লক্ষণ।

সামান্য আঘাতে হাড় ফাটল ধরা:হাড় দুর্বল হয়ে গেলে আঘাতের ঝুঁকি বাড়ে। শরীরচর্চা কিংবা হাঁটার সময় সামান্য আঘাতেই যদি হাড়ে চিড় ধরে, তা হলে সতর্ক হন। হাড়ের প্রতি যত্নশীল হোন।

অল্পবয়সীদের মধ্যেও দেখা দেয় হাড় ক্ষয়ের ঝুঁকি!

আপডেট সময় : ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩