ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

ডাবল মার্ডার মামলার পলাতক আসামী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ৩৭৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার পলাতক আসামী কাউছার’কে রাজধানীর তেজগাঁও এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

২৮ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত ৮টা ৪০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার তেজগাঁও থানাধীন তেজতুনিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মামলা নং-১০, ধারাঃ ৩০২/৩৮০/৩৪ দন্ডবিধি; চুরির উদ্দেশ্যে ভিকটিম উত্তম চন্দ্র বর্মণ (৬৮) ও কাজলী রানী বর্মণ (৫৮)’কে হাত, পা ও মুখ বেধে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ কাউসার (৩২), পিতা-মৃত আতিকুর রহমান, সাং-এন্নাতলী, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর তেজগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাবল মার্ডার মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩