ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

পুষ্টিগুণে সেরা কোন ডিম-সেদ্ধ নাকি অমলেট?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সেদ্ধ ডিম থেকে শুরু করে অমলেট বা বিভিন্ন আইটেম প্রায় সবারই প্রতিদিনের খাবারে থাকে। বিশেষ করে সকালের নাস্তায় ডিম খায় না এমন লোক খুঁজে পাওয়া কঠিন।

আসলে ডিমের চেয়ে কম খরচে বেশি পুষ্টিকর খাবার পাওয়া কঠিন। তাই নিয়মিত এই খাবার খেয়ে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করছেন অসংখ্য মানুষ।

তবে উপকারী ডিম নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকে মনে করেন সিদ্ধ ডিমে পুষ্টিগুণ বেশি, আবার অনেকে মনে করেন ভাজা ডিম বা অমলেট খেলে শরীরে বেশি পুষ্টি পাওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞদের এ বিষয়ে মত কি?

ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার বলেন, একটি ডিমে প্রায় ৬.৫ গ্রাম প্রোটিন থাকে। নিয়মিত ডিম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি সহজেই পূরণ হয়।

এছাড়াও ডিমে সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন ডি, আয়রন, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, কোবালামিন সহ অনেক ভিটামিন ও খনিজ রয়েছে।

পুষ্টিবিদদের মতে, ডিমের সব উপকারিতা পেতে চাইলে সেদ্ধ ডিম খাওয়ার বিকল্প নেই।

অন্যদিকে ডিম ভাজা হলে এর ক্যালরির মান অনেক বেড়ে যায়। ফলে নিয়মিত অমলেট খেলে কোলেস্টেরল ও ওজন বৃদ্ধির আশঙ্কা বাড়বে।

অনেকে মনে করেন আধা সেদ্ধ বা হাফ বয়েল ডিম সম্ভবত খুব উপকারী। তবে বিষয়টি ঠিক তেমন নয়। বরং হাফ বয়েল ডিম খেলে শরীরে একাধিক ব্যাকটেরিয়ার প্রবেশ করতে পারে।

আর এই ব্যাকটেরিয়ার ফাঁদে পড়লে বমি ও ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সুস্থ জীবনযাপন করতে চাইলে অর্ধেক সেদ্ধ ডিম এড়িয়ে চলার চেষ্টা করুন।

পুষ্টিবিদদের মতে, যে কোনো সুস্থ মানুষ প্রতিদিন একটি গোটা ডিম খেতে পারেন। তাতেই উপকার হবে। তবে ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরলের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিম খাওয়া উচিত। পরিবর্তে আপনি দিনে ২টি ডিমের সাদা অংশ খেতে পারেন।

পুষ্টিগুণে সেরা কোন ডিম-সেদ্ধ নাকি অমলেট?

আপডেট সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩