ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের

১৪৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৩১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
লাশবাহী ফ্রিজিং গাড়ীতে বিশেষ কৌশলে লুকায়িত ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকা হতে ১৪৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এবং মাদক পরিবহনে ব্যবহৃত লাশবাহী গাড়ী জব্দ করা হয়েছে।

২২ নভেম্বর বুধবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর হতে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে রাজধানী ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আনুমানিক রাত ৯.৩০ টায় তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর গ্রামস্থ মন্ত্রীর বাড়ীর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। গাড়ি তল্লাশির একপর্যায় উক্ত মাদক পরিবহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ীতে চেক পোস্টের সামনে আসার সাথে সাথে গাড়িটিকে সিগনাল দিয়ে থামিয়ে উক্ত গাড়ীর ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে তাদের গাড়ীতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। অতঃপর উক্ত ডাবল কেবিনযুক্ত লাশবাহী ফ্রিজিং গাড়ীর মাঝের কেবিন থেকে তাদের দেখানো ও বের করে দেওয়া হলুদ রংয়ের একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত আনুমানিক ২,৮৮,০০০ টাকা মূল্য মানের সর্বমোট ১৪৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আব্দুল সবুর (৪২),পিতা- মৃত আব্দুল মান্নান,স্থায়ী ঠিকানা- বাউনিয়া, বাড়ী নং-২৫৪, থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা। ২। মোঃ তহিদুল ইসলাম (৩৫), পিতাঃ- মোঃ নুরুল ইসলাম, স্থায়ী ঠিকানা- বিরামপুর ০১ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- যশোর বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি লাশবাহী ফ্রিজিং গাড়ী জব্দ এবং ৩টি মোবাইল ফোন ও নগদ-১,২৯০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়ীতে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১৪৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩