ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

কেন নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী তারকা মারলন স্যামুয়েলস?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকা মারলন স্যামুয়েলসকে ৬ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগের খেলায় দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

২০১৯ সালের আয়োজিত ওই আসরে আইসিসির চারটি নীতি ভঙ্গ করেছেন ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা স্যামুয়েলস। তার বিরুদ্ধে আছে খেলার বাইরে অনৈতিক সুবিধা নেওয়া, অভিযোগ তদ্ন্তকারী কর্তৃপক্ষের কাছে তথ্য গোপন করার মতো অভিযোগ।

এই ক্যারিবিয়ান অলরাউন্ডার সেই ইভেন্টে ফ্র্যাঞ্চাইজি লিগ কর্ণাটক টাস্কার্সের হয়ে খেলতে গিয়েছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে কোনো ম্যাচ খেলেননি স্যামুয়েলস।

এর আগে একই অভিযোগে স্যামুয়েলসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল আইসিসি। ২০০৮ সালে তাকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

স্যামুয়েলসের শাস্তি প্রসঙ্গে আইসিসির মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘স্যামুয়েলস প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন। এই সময়ে তিনি অনেকগুলো দুর্নীতিবিরোধী সেশনে অংশগ্রহণ করেছেন এবং দুর্নীতিবিরোধী বিধি অনুসারে কোন কাজগুলো মেনে চলতে হবে সে বিষয়ে বিস্তারিত জেনেছেন। যদিও এখন অবসর নিয়েছেন, এর আগে দুটি অপরাধের সাথে স্যামুয়েলস জড়িত ছিলেন। অপরাধে অংশগ্রহণকারী যে কারোর জন্য ৬ বছরের নিষেধাজ্ঞা একটি শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করবে, যারা নিয়ম ভঙ্গ করতে চায়।’

কেন নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী তারকা মারলন স্যামুয়েলস?

আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩