ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

টঙ্গীতে ২৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৪৫৯ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীর মুক্তারবাড়ী এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ মোতালেব (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোতালেব চাঁদপুর জেলার কচুয়া থানা কাদলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আঃ গফুরের ছেলে। এঘটনায় জড়িত কালাম ওরফে আরিফ ও সোহেল নামে দুজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের বিভিত্তে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মুক্তার বাড়ী রোড এলাকায় জনৈক শামসুল হক খন্দকারের বাড়ীর সামনে সাদা রংয়ের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ মোতালেব নামে একজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোতালেব আরিফ ও সোহেল নামে দুজনের যোগসাজোসে টঙ্গী অঞ্চলে নিষিদ্ধ মাদক দ্রব্য(গাঁজা) সরবরাহ করে আসছিলো।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

টঙ্গীতে ২৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩