ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

ঢাকায় ফেরার তাড়া সাকিব আল হাসানদের:ওয়াসিম আকরাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৩৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রতি ম্যাচের শেষে পাকিস্তানি টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’ আয়োজিত বিশ্বকাপ বিশ্লেষণ করে ‘প্যাভিলিয়নে’ কয়েকজন পাকিস্তানি সাবেক ক্রিকেটার। সেখানে বাংলাদেশ দলের পারফরম্যান্সের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি বলেন, ঢাকায় ফেরার তাড়া সাকিব আল হাসানের।

ওয়াসিম আকরাম যেমন বলছিলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ দলের ঢাকায় ফেরার অনেক বেশি তাড়া। তাদের ব্যাটিং গড়পড়তা মানেরও নিচে ছিল। শুধু মাহমুদউল্লাহই অর্ধশতক পেয়েছে। শুকরিয়া যে ওরা মাহমুদউল্লাহকে ৭ নম্বরের জায়গায় ৫ নম্বরে পাঠিয়েছে। অভিজ্ঞ লিটন দাস ৪৫ রান করে বাজে শট খেলে আউট হয়ে গেছে। তানজিদ হাসানের পারফর্ম করা উচিত ছিল। একটি ম্যাচে সে ভালো খেলেছে, বাকি সময় সংগ্রাম করেছে।’

শান্তকে নিয়ে আকরাম বলেন, ‘বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশ করা ব্যাটসম্যানটি হচ্ছে শান্ত (নাজমুল হোসেন)। বিশ্বকাপের আগে সে ভালো করছিল। সম্ভবত চাপের কারণেই সে বিশ্বকাপে পারেনি। তাওহিদ ২৫ রান করেছে, কিন্তু সেটা মোটেই যথেষ্ট ছিল না। ৫০ ওভারের ম্যাচে এই উইকেটে ২০৪ রান মোটেই যথেষ্ট নয়।’

ঢাকায় ফেরার তাড়া সাকিব আল হাসানদের:ওয়াসিম আকরাম

আপডেট সময় : ০৬:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩