ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বাংলাদেশের খেলা দেখতে ইডেন গার্ডেনে রাজ-মন্দিরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আইসিসি ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ চলছে। বাংলাদেশি ভক্তদের ভিড়ে কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়াম। এদিকে গ্যালারিতে দেখা গেল অভিনেতা শরিফুল রাজকে। শুধু তিনিই নন, তার সঙ্গে রয়েছেন আরেক অভিনেত্রী মন্দিরা! রথ দেখা ও কলা বেচা দুটো করতেই গিয়েছেন তারা।

মন্দিরা আজ তার ফেসবুকে রাজের সাথে বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন। এদিকে ছবির ক্যাপশনে ‘কাজলরেখা’ বাংলাদেশ লিখেবিজয়ের চিহ্ন দিয়েছেন এই অভিনেত্রী।

গণমাধ্যমের খবর অনুযায়ী, শরিফুল রাজ ও মন্দিরাকে দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ছবিতে। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এ জন্য রাজ-মন্দিরা-সেলিমসহ আরও কয়েকজন সিনেমার প্রচারে ভারতে যান।

শুধু এই ম্যাচই নয়, ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর টাইগারদের শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবেন ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এর সব কাজ শেষ, সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। শরিফুল রাজ এবং নবাগত মন্দিরা চক্রবর্তী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান এবং আরও অনেকে।

বাংলাদেশের খেলা দেখতে ইডেন গার্ডেনে রাজ-মন্দিরা

আপডেট সময় : ০৫:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩